মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

বাংলাদেশ-রাশিয়া যৌথ কমিশন গঠনে ‍চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_27939" align="alignleft" width="500"]5858 ছবি যুগান্তরের[/caption]

আওয়ার ইসলাম : বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
দু’দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং কারিগরি সম্পর্ক বহুমুখী করার এবং পারস্পরিক বাণিজ্য বাধা দূর করণ, তথ্যের আদান-প্রদানে চুক্তিটি সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং রাশিয়ার পক্ষে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী আলেক্সি গ্রুসদেভ চুক্তিতে সই করেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাটভ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি সই করার লক্ষ্য হলো বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। আন্তঃরাষ্ট্রীয় কমিশন বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তায় নির্দেশনা এবং অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করবে। এই কমিশন দু’দেশের বিভিন্ন সংস্থা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বহুমুখী করায় সহায়তা করবে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং কারিগরি সহায়তার ধরন বিশ্লেষণ করবে। বিশেষ করে অধিক সম্ভাবনাময় কৃষি, জ্বালানী ও বিদ্যুৎ, শিক্ষা খাতে নির্দেশনা সংজ্ঞায়িত করবে। কমিশন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উদ্ভাবনী, জ্ঞানের বিনিময় এবং অপরাপর ক্ষেত্রেও সহায়তা সংক্রান্ত নির্দেশনা চিহ্নিত করবে।

আন্তঃরাষ্ট্রীয় কমিশনের কাঠামো সম্পর্কে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয়পক্ষ কমিশনের কর্মকাণ্ড পরিচালনার জন্যে কো-চেয়ার, উপ কো-চেয়ার এবং নির্বাহী সচিব নিয়োগ করবে। কো-চেয়ারদের যৌথ সিদ্ধান্তে কমিশনের কাঠামোর মধ্যে কোনো কোনো সুনির্দিষ্ট ক্ষেত্রে স্থায়ী কিংবা এডহক ওয়ার্কিং গ্রুপ গঠন করা যাবে। কমিশনের প্রত্যেক পক্ষের জাতীয় অংশে সদস্য সংখ্যা ২০ জনের বেশি হবে না। কমিশন প্রতি বছর পর্যায়ক্রমে বাংলাদেশ ও রাশিয়ায় কমপক্ষে একবার বৈঠকে মিলিত হবে।

বর্তমানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে খুবই ভাল সম্পর্ক রয়েছে। বাংলাদেশে রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে রাশিয়া। এছাড়াও, রাশিয়া থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় করে থাকে বাংলাদেশ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ