মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

ইংলিশে কথা বলায় চটলেন খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamrul_islamখাদ্য অধিদফতরের কর্মকর্তারা কর্মশালায় ইংরেজিতে কথা বলায় চটেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি কর্মকর্তাদের অহেতুক ইংরেজি বলতেও নিষেধ করেছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় খাদ্য মজুদ ও বাজার তদারকি ব্যবস্থা শীর্ষক কর্মশালায় বক্তৃতা করছিলেন তিনি। খাদ্য অধিদফতর আয়োজিত এ কর্মশালায় প্রথমে অধিদফতরের কর্মকর্তারা ইংরেজিতে বক্তব্য দেন।

বেলা পৌনে ১১টায় প্রধান অতিথির বক্তব্যর শুরুতেই খাদ্যমন্ত্রী ইংরেজিতে কথা বলায় অধিদফতরের কর্মকর্তাদের ভর্ৎসনা করেন।

তিনি বলেন, অহেতুক ইংরেজিতে কথা বলার প্রবণতা ত্যাগ করুন। মাত্রই তো ফেব্রুয়ারি মাস শেষ হলো, আর বাংলা শেষ হয়ে গেল! এখানে সবাই আমরা বাঙালি। ইংরেজি কথা অনেকে বোঝেনও না। তাহলে বলে লাভটা কী? নাকি বিশ্বব্যাংক ইংরেজিতে কথা বলার জন্য প্রেসক্রিপশন দিয়েছে। আমরা ঋণ নিয়েছি, ভিক্ষা নয়। বাংলাকে সম্মান করুন। অর্বাচীনের মতো করবেন না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ