মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

কিছুদিন পর বিএনপিও বুঝতে পারবে আমরা নিরপেক্ষ: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

km nurul hudaআওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করে  বলেছেন, আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। এজন্য সবার সহযোগিতা চাই ।’ আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,  ‘নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক কাজ করবে কমিশন। আমরা কাজের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করবো এবং সবার মাঝে আস্থা ফিরিয়ে আনবো।’

তিনি বিএনপিকে আশ্বস্ত করার আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি কিংবা দলের কাছে মাথা নত না করে কঠোর হস্তে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালানা করে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবো। কিছুদিন পর তারাও (বিএনপি) বুঝতে পারবে নতুন কমিশন কতটুকু নিরপেক্ষ।

নির্বাচন কমিশনার আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন সুষ্ঠু হবে।

সম্মেলনে আগামী ৬ মার্চ বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোটারদের সমর্থন চেয়ে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান সিইসি।

আগামী নির্বাচনে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহার নিয়ে সিইসি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোথাও কোথাও টেস্ট কেস হিসেবে ব্যবহার করা যায় কিনা, সেটা ভেবে দেখা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক দল এবং এ বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের পরই ডিভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস, রেঞ্জ ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান এবং মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন প্রমুখ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ