মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

চরমোনাই মাহফিলে সৌদি আরবের শীর্ষ আলেম ও কর্মকর্তাদের অংশগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

cormonai mahfil

আওয়ার ইসলাম : লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি ও দেশ বিদেশের শীর্ষ ওলামায়ে কেরামের পদচারণায় মুখর হয়েছে উঠেছে চরমোনাই ময়দান। আজ চরমোনই বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করেছে সৌদি আরবে একদল শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও সরকারের পদস্থ কর্মকর্তা।

আজ সকাল ১০ টায় সৌদি আরবের অতিথিগণ হেলিকপ্টর যোগে বরিশালের চরমোনাইতে পৌঁছান।

মাহফিলে অংশগ্রহণকারী মেহমানগণ হলেন,

১. ইবরাহীম ইবন আব্দুল আজীজ সাদ আযযায়েদ, সৌদি আরবের ধমবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা।

২. সাদ বিন তুরকী ইবন মুহাম্মদ আল খাচলান, সৌর সরকারের সবোর্চ্চ উলামা কাউন্সিলের সদস্য ও মন্ত্রনালয়ের উপদেষ্টা।

৩. মুহাম্মদ সালেহ মুহাম্মদ আস সামরী, রিয়াদ জামিউল ইখলাসের সম্মানিত ইমাম ও খতীব।

৪. আব্দুল্লাহ জাইফুল্লাহ আল মাতিরী, সৌদি ধম বিষয়ক মন্ত্রনালয়ের কমকর্তা।

৫. সালেম সাইদ ইবনে সালেহ আব্দুল আযীয, সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের কমকর্তা।

৬. খালিদ ইবন মুহাম্মদ সালেম আবদালী, উসতায, মাসকাট উলুমে শরঈয়া বিশ্ববিদ্যালয়।

cormonai mahfil 02

বিদেশি মেহমানদের দায়িত্বে থাকা  ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ আওয়ার ইসলামকে আগত মেহমানদের পরিচয় নিশ্চিত করেছেন।

আগত সৌদি মেহমানগণ মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন। দুপুরে পীর সাহেব চরমোনাইয়ের মেহমানদারি গ্রহণ করে ঢাকার উদ্দেশে চলে আসেন।

-এআরকে

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ