মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hortalগ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার দুপুরে এক বিবৃতিতে গ্যাসের দাম বৃদ্ধিকে গণবিরোধী উল্লেখ করে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এ হরতালের ডাক দেন।

বিবৃতিতে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দল দুটি। একইসঙ্গে এ হরতালকে গণদাবির হরতাল হিসেবে পালন করতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের যাতায়াত হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতি উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এখন এর দায় জনতার উপর চাপানোর জন্যই অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। জনগণ এই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবে না।

এর আগে, গ্রাহক ও বাণিজ্যিক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলাম। ঘোষণা অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ