বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গাধার কাছে অনুপ্রেরণা পাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modiভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের তীর্যক মন্তব্যের পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি গাধার কাছ থেকে অনুপ্রেরণা পান।

স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর প্রদেশের বাহরাইচ এলাকায় এক নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মোদির দিকে ইঙ্গিত করে একটি তীর্যক মন্তব্য করেন। গুজরাটের পর্যটনসংক্রান্ত এক বিজ্ঞাপনের বিষয়টি উল্লেখ করে মোদিকে খোঁচা দেন অখিলেশ। ওই বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন।  বিজ্ঞাপনের একটি অংশে গাধাও দেখানো হয়।

অখিলেশ বলেন, ‘আমি এই শতাব্দীর সবচেয়ে বড় সিনেমা তারকাকে অনুরোধ করব, আপনি গুজরাটের গাধাদের মাথায় তুলবেন না।’

ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদি তিন দফা গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইঙ্গিতে অখিলেশ গাধা বলতে মোদিকেই বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অখিলেশের ওই বক্তব্যের জবাবে নির্বাচনী প্রচারণায় দেওয়া ভাষণে মোদি বলেন, ‘কিছু মানুষ গাধা পছন্দ করে না। কিন্তু আমরা গুজরাটের গাধাদের সিংহের মতোই যত্ন নিই।’

আরেক প্রচারণায় মোদি বলেন, ‘গাধা ক্লান্তি, ক্ষুধা কিংবা অসুস্থতার মধ্যেও তার কাজ শেষ করে। শীত-গ্রীষ্ম-বর্ষার মধ্যেও কাজ করে। মালিকের কথা মতো চলে। এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি। বোঝা যতই ভারি হোক, তারা বয়ে নিয়ে যায়। আমি গাধার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছি।’

‘আমার মালিক আমার দেশের (গুজরাট) এক কোটি ২৫ লাখ মানুষ। আমি তাদের জন্য কোনো ছুটি না নিয়েই, রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করব।’

মোদি ওই সময়  গাধা নিয়ে একটি কবিতাও আবৃত্তি করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ