শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

সিলেটে আতরসম্রাট মাও. আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ajmalইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি

ভারতের আসাম প্রদেশের সংসদ সদস্য, দারুল উলুম দেওবন্দের আহলে শুরা, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা বদর উদ্দীন আজমল আজ রবিবার  বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, জামেয়া মাদানিয়া কাজিরবাজার-এর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং  জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার পরিদর্শন করেন ।

উল্লেখ্য, তিনি জামেয়া দারুল হুদা সিলেট এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দু'দিন আগে বাংলাদেশে আগমন করেন।

মাওলানা আজমলের জন্ম আসামের হোজাইয়ে। তবে জীবনের বেশির ভাগটাই কেটেছে তাঁর রাজ্যের বাইরে। পঞ্চাশের দশকে বাবা আজমল আলির হাত ধরে চলে যান মুম্বাই।

সেখানে ক্লাস এইট অবধি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার পর ভর্তি হন উত্তর প্রদেশে ইসলামি শিক্ষার বিখ্যাত প্রতিষ্ঠান দেওবন্দ। ধর্মচর্চা, ব্যবসার পাশাপাশি সমাজসেবা ছিল তাঁর মূল বিষয়।

১৯৮২ সালে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারে গড়ে তোলেন এনজিও মার্কাজুল-মা-আরিফ। পরে অবশ্য সেই সংগঠনই নাম পাল্টে হয় আজমল ফাউন্ডেশন। চারটি দাতব্য হাসপাতাল ছাড়াও বিভিন্ন সেবাকাজের সঙ্গে যুক্ত এই সংস্থার সঙ্গে কাজ করার পাশাপাশি ২০০২ সালে তিনি জমিয়তের আসাম রাজ্য সভাপতি নির্বাচিত হন।

২০০৫ সালে সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট করে ভোট-পলিটিকসে। পদার্পণ পূর্ব এশিয়া থেকে ইউরোপ, ৩৪টি দেশে বিস্তৃত বিশাল আতর সাম্রাজ্যের অন্যতম কর্ণধার বদরুদ্দিন আজমল।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ