বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

হাসিনা-মেরকেল বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina merkelআওয়ার ইসলাম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে শনিবার মিউনিখের বাইরিশার হফ হোটেলে দুই দেশের নেতাদের এই দ্বিপক্ষীয় ‌বৈঠক হয়।

 তবে বৈঠকে দুই নেত্রীর মধ‌্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে ঢাকা ত‌্যাগের আগে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছিলেন, দুই নেতার বৈঠকে বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ মোকাবেলাসহ উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট মোকাবেলাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকও ছিলেন।

মেরকেলের সঙ্গে বৈঠকের পর জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার কথা শেখ হাসিনার। এদিনই একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ