মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর

হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gayessorআওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে বিষয়টিতে দলীয় সিদ্ধান্ত হয় নি বলে তিনি জানান।
তিনি বলেন, পত্রিকার ভাষায় যেটা আসছে সেটা দেখে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব। কারণ শুঁটকির নৌকায় বিড়াল পাহারাদার রাখলে কী হবে সেটা আপনারা জানেন। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনার অধীনে যদি নির্বাচনেই যাব তবে ২০১৪ সালেই আমরা নির্বাচনে যেতে পারতাম। তখন যেহেতু যাইনি তাহলে আবার পাঁচ বছর পরে যাব কেন?
রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকায় অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শনিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালম আজাদ ও তাঁতী দলের নেতাকর্মীরা।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ