বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

নতুন ইসির অধীনে প্রথম পৌর নির্বাচনে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vooteরাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে  ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোটাররা সারি সারি লাইন ধরে ভোট দিচ্ছেন। সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে  এমন তথ্যই পাওয়া যায়।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ওপর কোনো চাপ নেই তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

এ পৌর নির্বাচনে মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলার পদে ২৫জন এবং সংরক্ষিত নারী পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌর সভায় মোট ভোটার রয়েছেন ১০ হাজার ১শ ৭৭ জন।  মোট ৯টি  কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে  মোট ভোট কেন্দ্র ৯টি, বুথ ৩৩টি, রিটানিং অফিসার একজন , জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজন, প্রিজাডিং অফিসার নয়জনসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন।

আইন শৃঙ্খলাবাহিনী সব কয়টি কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে।  নব গঠিত নির্বাচন কমিশনের এটি প্রথম নির্বাচন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ