বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল জাতীয়তাবাদী যুবদল

কুমিল্লা বিভাগ হচ্ছে ‘ময়নামতি’ নামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1236 মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) কুমিল্লা জেলাকে বিভাগে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে।তবে তার নাম হবে ময়নামতি।  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।

২০১৫ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'কুমিল্লা জেলাকে বিভাগ করা হবে, তবে সেই বিভাগের নাম কুমিল্লা না অন্য কিছু হবে তা এখন বলা যাচ্ছে না।'

মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বিভাগটির নাম 'ময়নামতি' হিসেবে অনুমোদন করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, 'এখন থেকে দেশে নতুন কোনো বিভাগ করা হলে তা আর সংশ্লিস্ট জেলার নামে করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো জেলাকে বিভাগে রূপান্তর করা হলে ওই এলাকার ঐতিহ্য, সংস্কৃতি বা সার্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয় এমন নামকরণ করা হবে।'

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ