শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ফ্লোরিডা ইউনিভার্সিটিতে হিজাব ইভেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hijabআওয়ার ইসলাম : আমেরিকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একঝাঁক মুসলিম ছাত্র-ছাত্রী হিজাব পরিধানের পক্ষে সচেতনা বৃদ্ধিতে এক কর্মসূচি পালন করেছে।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুসলিম স্টুডেন্টস এসোসিয়েশন আয়োজিত সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচির একটি হলো ‘হিজাব-১০১’ । হিজাবের বাস্তব ও প্রকৃত সুবিধা অমুসলিমদের অবহিত করাই এ ইভেন্ট আয়োজনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

হিজাব ইভেন্ট প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বায়োমেডিকেল সায়েন্সের প্রধান মুনাজাহ বাগদাদির ভাষায়, ‘আমাদের পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে- মানুষকে এ কথা বোঝানো যে, মুসলিম মেয়েরা মাথায় যে স্কার্ফ বা হিজাব পরিধান করে তা কখনোই নিপীড়নের প্রতীক নয়। বরং এটি নারীবাদের একটি প্রতীক।

কিছু কিছু মুসলিম হিজাব পরিধান করাকে নারীদের জন্য একটি ঐচ্ছিক বিষয় বলে মনে করেন। কিন্তু তা সঠিক নয়, বরং এ চিন্তা চেতনা ইসলামের মূল বিশ্বাসের পরিপন্থী বলে তিনি অভিহিত করেন।

গত ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর থেকে ইসলামের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসোসিয়েশন হিজাব ইভেন্ট শুরু করে। সপ্তাহব্যাপী চলবে এ ইভেন্ট। প্রতিদিনই হিজাব পরিহিত শিক্ষার্থীরা অন্যসব মুসলিমদেরকে হিজাব পরিধানের প্রতি উদ্বুদ্ধ করবে।

হিজাব ইভেন্ট আয়োজন প্রসঙ্গে মুনাজাহ বাগদাদি বলেন, ‘আমাদের এই কর্মসূচি নতুন কিছু নয়। প্রতি বছরই আমরা এ রকম কর্মসূচি গ্রহণ করে থাকি। এর লক্ষ্যই হলো, হিজাব পরিধানে সচেতনতা বৃদ্ধি করা।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ