বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

ঘুষ লেনদেন করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dudakদুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর থেকে তিনজনকে আটক করা হয়। তিনজন হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

তিন কর্মকর্তাকে আটকের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে।

প্রণব কুমার ভট্টাচার্য আরো জানান, অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের মোট এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তিন কর্মকর্তাকে আটকের পর তাঁদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ