বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

মর্যাদাশীল দেশ গড়তে সকলে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasinaআওয়ার ইসলাম : বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে বক্তৃতার সময় এ আহ্বান জানান তিনি।
আনসার-ভিডিপি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা মাদকাসক্তি এবং জঙ্গিবাদে যেন না জড়ায়, এ ব্যাপারে আপনাদের একটা ভূমিকা রাখতে হবে।’

জঙ্গিবাদ-সন্ত্রাস কেবল বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী একটি সমস্যা বলে চিহ্নিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামেগঞ্জে আনসার-ভিডিপির সদস্যরা সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকাসক্তি, মাদক পাচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারেন।

 

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান আনসার একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে যোগ দিয়ে তিনি বাহিনীর কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন।
এসময় বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 'এই উন্নয়নে আনসার ভিডিপির ভূমিকাও প্রশংসনীয়। কুটির শিল্প থেকে সার্বিক তৎপরতায় তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।'
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ