বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

নরসিংদীতে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sarak_bus_nihatoনরসিংদীর বেলাবো উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

বেলাবো থানার ওসি বদরুল আলম জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশির ভাগই মাইক্রোবাসের যাত্রী বলে জানালেও পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় বলতে পারেনি।

ওসি বদরুল বলেন, বাসটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। আর মাইক্রোবাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে দড়িগাঁও এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“সংঘর্ষে মাইক্রোবাস চুরমার হয়ে গেলে ১১ জন মারা যান। আহত হন আরও তিনজন।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান ওসি বদরুল।

শুক্রবার রাতে ফরিদপুরে বাস দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর দুই দিনের মধ্যে এই দুর্ঘটনা ঘটল। সড়ক দুর্ঘটনায় শুক্রবার সারাদিনে নেত্রকোনায় মারা যান চারজন, শুক্রবার রাতে গাজীপুরে মারা যান তিনজন, শনিবার মাগুরায় মারা যান চারজন। এর বাইরে একজন-দুইজন করেও কয়েক জায়গা থেকে হতাহতের খবর এসেছে শুক্র-শনি সারাদিন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ