বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যা ইচ্ছা তাই করবেন: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sinhaআওয়ার ইসলাম : সাংবিধানিকভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ১৯৭১ সালের ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন এখানে বহাল থাকবে। তবে ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যে ইচ্ছা তাই করবেন। আজ সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবলের জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে এক সংবর্ধনা সভায় তিনি বলেন, 'বাদ্যযন্ত্র ব্যবহারে যেন অন্য ধর্মের কোনো সমস্যা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, 'বিচার বিভাগ স্বাধীন ছিল, স্বাধীন থাকবে।'

এ সময় হবিগঞ্জ জেলার বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'আমি যাদের হবিগঞ্জে নিয়োগ দিয়েছি তারা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অপরাধপ্রবণতা অনেক কমে গেছে।'

প্রধান বিচারপতি শচী অঙ্গন ধামে পূজা-অর্চনা শেষ করে একটি বকুল ফুলের চারাগাছ রোপণ করেন। পরে তিনি কলকাতার অধ্যাপক সমরেশ দাস রচিত শ্রীচৈতন্য পরিক্রমা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

শচী অঙ্গন ধামের সভাপতি নিখিল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি মুনিম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ