সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদিতে বহিষ্কৃত ৩৯০০০ পাকিস্তানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan_pasportআওয়ার ইসলাম: সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানা গেছে, গত চার মাসে সৌদি আরব থেকে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। বসবাস ও কাজের আইন ভঙ্গ করার কারণে এসব সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

জানা যায়, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকের সম্পৃক্ত থাকার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শুধু তাই নয় মাদক পাচার, চুরি, জালিয়াতি এবং যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন পাকিস্তানিদের কাজে নেয়ার আগে ভালো করে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন।

নিরাপত্তার স্বার্থে সৌদিতে কাজের উদ্দেশে আসা পাকিস্তানি নাগরিকদের ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন তিনি। সাদৌন বলেন, পাকিস্তানি নাগরিকদের সৌদিতে কাজ দেয়ার আগে সৌদি এবং পাকিস্তান দুই দেশকেই ভালোভাবে জানতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ