শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

প্রিপেইড কার্ডে বই কিনুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

akusheমানুষকে বই কিনতে উৎসাহিত করার লক্ষ্যে ‘অমর একুশে’ নামে বিশেষ প্রি-পেইড কার্ড এনেছে প্রাইম ব্যাংক।

মঙ্গলবার বাংলা একাডেমির একুশের বইমেলা প্রাঙ্গণে এই কার্ডের উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কামাল খান চৌধুরী ও কথা সাহিত্যিক ইমদাদুল হোক মিলন।

কামাল খান বলেন, ২০০০ ও ১০০০ টাকা মূল্যমানের এ দুটি কার্ড ২১% ছাড়ে যথাক্রমে ১ হাজার ৫৮০ ও ৭৯০ টাকায় রাজধানীর ৩০টি শাখায় পাওয়া যাচ্ছে, যা দিয়ে একুশে বইমেলায় ১৪টি প্রকাশনীর বই কেনা যাবে।”

“কার্ড কেনার সময় ২১ শতাংশ ছাড়ের বাইরে বইমেলার ১৪টি প্রকাশনী থেকে বাংলা একাডেমি নির্ধারিত ২৫ শতাংশ কমিশন, সব মিলিয়ে যে কোন বইয়ে ৪৬ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।”

প্রকাশনা সংস্থাগুলো হচ্ছে- অবসর প্রকাশনা সংস্থা, অনন্যা, অন্যপ্রকাশ, অনুপম প্রকাশনী, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউজ, অ্যাডর্ন পাবলিকেশন, কাকলী প্রকাশনী, জার্নিম্যান বুকস, পাঠক সমাবেশ, পাঞ্জেরী পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন ও সাহিত্য প্রকাশ।

বইমেলা চলাকালীন সময়ে মিলবে এই দুটি কার্ড।

অমর একুশে প্রি-পেইড কার্ডের এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এমন মন্তব্য করে কামাল খান বলেন, “আমরা প্রথম দুই হাজার কার্ড ছেড়েছিলাম; যা এরই মধ্যে শেষ হয়ে গেছে।”

মানুষকে বেশি বেশি বই কিনতে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইমদাদুল হক মিলন বলেন, এই কার্ড কিশোর-তরুণদের সহজে ও স্বল্পমূল্যে বই কেনার সুযোগ করে দিয়েছে। খবর বিডি নিউজের

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ