বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

আগামীকাল নাম জমা দেবে সার্চ কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nirbachanআওয়ার ইসলাম : সার্চ কমিটির সদস্যরা আগামীকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিনই সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে তুলে দেবে অনুসন্ধান কমিটি।

এদিকে আগামীকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা। খবর প্রথম আলোর

নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে হবে।

অনুসন্ধান কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, কমিটির আগামীকাল সোমবারের বৈঠকে সুপারিশ করা লোকজনের নাম চূড়ান্ত হবে। এরপরই সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। ওই সময় রাষ্ট্রপতিকে সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ