মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিছু অভিন্ন নাম প্রস্তাব করবে ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

20 dolআওয়ার ইসলাম : বিএনপি এবং তার মিত্র দলগুলো সার্চ কমিটির আহবানে সাড়া দিয়ে নাম প্রস্তাব করবে। এ ক্ষেত্রে কিছু অভিন্ন নাম প্রস্তাব করার সিদ্ধান্ত হয়েছে আজ ২০ দলের মহাসচিব পর্যায়ের মিটিংয়ে।নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য আলাদাভাবে পাঁচটি করে নাম প্রস্তাব করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক দলগুলো। পৃথকভাবে দলগুলো নাম প্রস্তাব করলেও কয়েকটি নাম সব দলের প্রস্তাবে থাকবে বলে সূত্র জানিয়েছে।

জোটের সূত্র জানায়, বিএনপিসহ তাদের জোটভুক্ত সাতটি দল নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির চিঠি পেয়েছে। দলগুলো আজ রাতে নাম চূড়ান্ত করবে। দলগুলো আলাদাভাবে পাঁচটি করে নাম প্রস্তাব করবে। তবে নির্দিষ্ট কয়েকটি নাম সব দলের প্রস্তাবেই থাকবে। বিএনপির পক্ষ থেকে আজ সন্ধ্যায় শরিক দলগুলোকে নাম নিয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যেতে বলা হয়েছে। সেখানে নামগুলো চূড়ান্ত করা হবে।

জোটের শরিকদের মধ্যে বিএনপি, এলডিপি, জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম ও মুসলিম লীগ (এমএল)—এই সাতটি দল নাম প্রস্তাব করার জন্য অনুসন্ধান কমিটির চিঠি পেয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ