মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এমকে আনোয়ারসহ ১৭ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

MK Anwarআওয়ার ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় রায়ে এ পরোয়ানা জারি করা হয়।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলাল।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জাগো নিউজকে বলেন, ওয়ারী থানার বিশেষ ক্ষমতা আইনে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রাজধানীর ওয়ারী থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ