মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় আসছে জাতিসংঘ কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohingya20বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের একটি কমিশনের প্রতিনিধি দল। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল পোর্টিয়ার ইয়াংহি লিও বাংলাদেশ সফর করবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মিয়ানমার থেকে বাংলাদেশে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গা ও পূর্ব থেকেই বাংলাদেশে অবস্থিত প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গার সার্বিক অবস্থা দেখতে কমিশনের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। জানা যায়, মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গাসহ সব মানুষের কল্যাণের জন্য গত সেপ্টেম্বরে গঠিত হয় জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন ছয় সদস্যের কমিশন।

প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন এবং লেবানিজ নাগরিক ঘাসান সালামে। এই প্রতিনিধি দল কাল শনিবার দিবাগত রাতে ঢাকা আসবেন। ২৯ ও ৩০ জানুয়ারি কক্সবাজার পরিদর্শনের পর ৩১ জানুয়ারি তারা ঢাকায় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কমিশন চলতি বছরের দ্বিতীয়ার্ধে তাদের রিপোর্ট প্রকাশ করবেন বলে কথা রয়েছে। রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক যেকোনো প্রতিনিধি দলকে বাংলাদেশ স্বাগত জানাবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ