বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

নিজের জীবন দিয়ে মা-ছেলেকে বাঁচালেন রেলকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rel_cracingআওয়ার ইসলাম: রাজধানীর কুড়িল বিশ্বরোডে রেল ক্রসিংয়ে মা এবং ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন রেলওয়ের কর্মচারী বাদল মিয়া (৫৮)।

শুক্রবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারী (ক্যান্টেনমেন্ট গ্যাং নম্বর-৭৬)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরির্শক (এসআই) আলী আকবর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১ টায় রেলওয়ের লাইন মেরামত করছিলেন বাদল মিয়া। তখন ৫ বছরের একটি শিশুকে নিয়ে এক মা রেল লাইন পাড় হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেসের ট্রেনে প্রায় কাটা পড়তে যাচ্ছিলেন ওই মা ও ছেলে।

এ সময় বাদল দৌড়ে গিয়ে শিশুটির মাকে বাঁচান। তবে শিশুটিকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়েন বাদল। মারা যাওয়ার আগে অবশ্য শিশুটিকেও বাঁচিয়ে যান তিনি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ