মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকেশ্বরী মন্দিরে সমকামী বিয়ে, শাস্তির দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন  গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত চার দিনের সফরে ঢাকায় দেওবন্দের মুহতামিম পায়ে হেঁটে হজের উদ্দেশে রওয়ানা করলেন নাটোরের দুলাল হোসেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর বুধবার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্কাউটদের সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina6স্কাউটিংয়ের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার আরো টেকসই ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে বাংলাদেশ স্কাউট’কে সহযোগিতা করার আহ্বান জানান।

বৃহস্পতিবার গোপালগঞ্জের মানিকদহ অবাসিক এলাকায় সপ্তাহব্যাপী ১১তম জাতীয় রোভার মুট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শান্তিময় জীবন, উন্নত দেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই রোভার মুটে সার্ক এবং এশীয় প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে আগত স্কাউটসহ প্রায় ১০ হাজার স্কাউট অংশ গ্রহণ করছেন।

স্কাউটিং-এর গুণগত মান অক্ষুণ্ন রেখে এর সংখ্যা আরো বৃদ্ধির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ১৬ কোটি মানুষের দেশ। তাই আমাদের স্কাউটদের সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে। ’ তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত, দু’টি করে কাব স্কাউট দল, দু’টি স্কাউট দল ও দু’টি রোভার স্কাউট দল চালু করতে হবে। ’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ