মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮


৬ সদস্যের সার্চ কমিটি গঠনে মন্ত্রিপরিষদকে রাষ্ট্রপতির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nirbachanআওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়।

বুধবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি বলেন, ৬ সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কার্যালয় থেকে আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

সার্চ কমিটিতে পাঁচজন পুরুষ ও একজন নারী রাখতে বলা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট আকারে তাদের নাম প্রকাশ করবে।

নতুন ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ