সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইসলামি ইতিহাসের চারশো নিদর্শন উন্মুক্ত করলো মিশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_93668026_65674868-1d12-4855-a5a5-9626b5295b29আওয়ার ইসলাম : মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিসি চারশো নতুন ইসলামি নিদর্শনের জনগণের জন্য উন্মুক্ত করেন।

তিনি গত বুধবার মিউজিয়াম অব ইসলামিক আর্ট, কায়রোর একটি প্রদর্শনী হলে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের বাহক নিদর্শনগুলো উন্মুক্ত করেন।

দীর্ঘ সংস্কারের পর নিদর্শনগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।

প্রদর্শিত নিদর্শনগুলো আরব ও অনারব মুসলিম দেশগুলো থেকে সংগৃহিত বলে জানিয়েছে, জাদুঘরের প্রধান ইলহাম সালাহ।

_93668029_cdbe2c17-afbf-44d2-b919-901343b6a5d0

তিনি আরও বলেন, নিদর্শনগুলোতে বড় ধরনের সংস্কারের প্রয়োজন হয়েছে। তবে আমরা খুশি যে, ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ নিদর্শনগুলো জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছে।

উন্মুক্ত করা নিদর্শনগুলোর মধ্যে রয়েছে, পঞ্চম হিজরি শতকের একটি আংটি, নবম হিজরি শতকের দেয়াল চিত্র, অষ্টম হিজরি শতকের মেহরাব, অষ্টম হিজরি শতকের কুরআন শরীফ ও অষ্টম হিজরি শতকে নির্মিত কাবা ঘরের একটি চাবি।

উল্লেখ্য, মিশরে মিউজিয়্যাম অব ইসলামিক আর্ট ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ