বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

উগ্রবাদীদের জিহাদি বলে মিডিয়া পুরস্কৃত করছে : জাপানে ফরীদ মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


Masudআওয়ার ইসলাম :
মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, উগ্রবাদীদের কোনো ধর্ম নেই । রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থের জন্য ইসলামকে নিজের মতো ব্যাখ্যা করে ফায়দা লুটছে তারা। জাপানে এক কর্মশালায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

এশিয়ার সাত দেশের প্রতিনিধি ও জাতিসংঘের সংস্থা ইউএনডিপির অংশগ্রহণে বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘এশিয়ায় সন্ত্রাস ও উগ্রবাদ দমন’ বিষয়ক কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, “জিহাদ পবিত্র শব্দ। কুরআনে যে জিহাদের কথা বলা হয়েছে তার সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক নেই। বরং গণমাধ্যমে তাদের জিহাদি উল্লেখ করে পুরস্কৃত করা হচ্ছে।”

 মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, “জিহাদ তাকে বলে, যা আল্লাহর দেওয়া কুরআনের যুক্তি-তর্ক উপস্থাপন করে নিজের নফসের (আত্মার) সাথে যুদ্ধ করে। খারাপ কাজ থেকে দূরে রাখে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ইসলামের সঠিক জ্ঞানের অভাবে জঙ্গিবাদের মতো বিষ বিশ্বব্যাপী ছড়াচ্ছে। ধর্মকে নিজের সম্পদ ভেবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আর তার পিছনে রয়েছে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ।”

বুধবার টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক জঙ্গি ও অপরাধ দমন বিভাগের আয়োজনে শুরু হওয়া এই কর্মশালায় বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স ও মিয়ানমারের ধর্মীয় নেতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। কর্মশালায় বাংলাদেশ থেকে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে অতিথি বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়।

দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে সন্ধ্যা অবধি চলা কর্মশালায় প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্য দেন মাওলানা মাসউদ।কর্মশালায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জঙ্গিবাদ দমনে চারটি প্রস্তাব তুলে ধরেন।

-এআরকে