মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


রাষ্ট্রপতির কাছে খেলাফত মজলিসের ৭ প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

BB-Photo-17-01-2017-Dialogue-With-Khelafat-Majlish-002

আওয়ার ইসলাম : একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের খেলাফত মজলিসের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির নিকট ৭ দফা প্রস্তাব পেশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৫.০০ টায় নির্বাচন কমিশন গঠন বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে মতবিনিময়কালে তারা এ প্রস্তাব পেশ করে।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আরও অংশগ্রহণ করেন সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, নায়েবে আমীর- মাওলানা সৈয়দ মজিবর রহমান, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, যুগ্মমহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন, এডভোকেট মো: জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মোঃ সিরাজুল হক ও শেখ গোলাম আসগর, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী।

খেলাফত মজলিসের পক্ষ থেকে পেশ করা প্রস্তাবসমূহ হচ্ছে:
১. আইন প্রণয়নঃ নির্বাচন কমিশন গঠন করার বিষয়ে একটি সুষ্ঠু আইন প্রনয়ন করা প্রয়োজন যাতে একটি নিরপেক্ষ, দক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হয় এবং এ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটে। অবশ্য এই আইনটি সব দলের অংশগ্রহনে নির্বাচিত পার্লামেন্টে প্রনয়ন করা উচিত যাতে করে আইন নিয়ে কোন সংশয় ও বিতর্ক তৈরি না হয়।
২. অন্তর্বর্তীকালীন ব্যবস্থা : আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন গঠন করার জন্য প্রথমত: একটি বাছাই কমিটি গঠন এবং উক্ত বাছাই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের একাধিক প্রস্তাবিত প্যানেল তৈরি। এইসব প্রস্তাবিত প্যানেলসমুহ থেকে মহামান্য রাষ্ট্রপতি চুড়ান্তভাবে নির্বাচন কমিশন গঠন করবেন।
৩. বাছাই কমিটি গঠন :
ক. মহামান্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলসমুহের সাথে আলোচনা সাপেক্ষে ও তাদের ঐকমত্যের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট বাছাই কমিটি গঠন করবেন।
খ. বাছাই কমিটির আহবায়ক হবেন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি কর্মক্ষম ও অবিতর্কিত, যিনি অবসরে যাওয়ার পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন বা ছিলেন না।

BB-Photo-Press-17-01-2017-Dialogue-With-Khelafat-Majlish-001-300x92

গ. বাছাই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে একজন হবেন বাংলাদেশ সরকারের একজন সৎ, দলনিরপেক্ষ, অবিতর্কিত অবসরপ্রাপ্ত সচিব, যিনি অবসর গ্রহণের পর সরকারের কোন লাভজনক পদে অধিষ্ঠিত নহেন বা ছিলেন না।
ঘ. বাছাই কমিটির অন্যতম সদস্য হবেন একজন প্রখ্যাত ও দলনিরপেক্ষ আলেম ও ইসলামি চিন্তাবিদ ।
ঙ. বাছাই কমিটির অন্যতম সদস্য হবেন অবসর প্রাপ্ত,