বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

'ভারতের নিষ্ঠুরতা গুঁড়িয়ে দেওয়ার সময় এসেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawaj_sharif_bdpআওয়ার ইসলাম:ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত জঙ্গি বুরহান ওয়ানিকে এক 'প্রতিশ্রুতিমান সহজাত নেতা' হিসেবে উল্লেখ করে কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ করলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এর।

বৃহস্পতিবার পাকিস্তানী সংসদে কাশ্মীর সংক্রান্ত দুই দিনের এক আলোচনাসভায় ২০১৬ সালের ৮ জুলাই নিহত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিরকে প্রশংসায় ভাসালেন নওয়াজ শরিফ।

সেই সঙ্গে কাশ্মীর যে বরাবরই পাকিস্তানের অংশ, সে কথাও তিনি জোর দিয়ে উল্লেখ করেন। একই সঙ্গে 'নিজ অধিকারের জন্য কাশ্মীরবাসীর সংগ্রাম'কেও সম্মান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিন কাশ্মীর সমস্যা নিয়ে সরাসরি ভারতের দিকে আঙুল তুলে শরিফ বলেন, 'বিশ্বের উচিত ভারতকে জানানো যে, যথেষ্ট হয়েছে। শহিদ বুরহান ওয়ানির আত্মত্যাগ কাশ্মীর আন্দোলনকে নতুন ভাবে উজ্জীবিত করেছে। ' সেই সঙ্গে 'আক্রমনাত্মক ভারত' প্রতিবাদরত কাশ্মীরবাসীর ওপর অত্যাচার করছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, পাকিস্তান কাশ্মীরের নাগরিকদের আন্দোলন সমর্থন করে এবং তার জন্য নৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সাহায্য করতে প্রস্তুত। বিশ্বের বেশ কয়েকটি দেশে কাশ্মীরবাসীর দাবি সম্পর্কে জানাতে ইতিমধ্যে পাকিস্তান দূত পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন। এমনকি রাষ্ট্রপক্ষের সাধারণ সভার অধিবেশনে তিনি নিজে যে সেই বার্তা পৌঁছে দিয়েছেন, সে কথাও জানান শরিফ।

বৃহস্পতিবার পাক সংসদের বিশেষ আলোচনাসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজ জানান, "আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ার বিরুদ্ধে কাশ্মীর ইস্যু এক কলঙ্ক। রাষ্ট্রপক্ষের নিরাপত্তা পরিষদের সামনে কাশ্মীর ও প্যালেস্তাইন সমস্যার কোনও সমাধান নেই। কাশ্মীরের মানুষ নিজস্ব অধিকারের জন্য নিরন্তর সংগ্রাম করছেন। কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হতে পারে গণভোটে, যা রাষ্ট্রপক্ষের উদ্যোগে আয়োজন করা জরুরি। "

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ