বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

লেবাননে অবৈধ বাংলাদেশিদের এক্সিট ভিসা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bideshe-sromikআওয়ার ইসলাম: লেবানন সরকার দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের ফিরে আসার জন্য প্রয়োজনীয় ‘এক্সিট ভিসা’ দেওয়া বন্ধ করে দিয়েছে।

অবৈধ কয়েকজন বাংলাদেশি লেবানন ছাড়ার আবেদন করে অনুমতি পাওয়ার পর এখন আর ফিরতে রাজি না হওয়ায় লেবানন সরকার এ সিদ্ধান্ত নেয়।

লেবাননে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশে ফেরার জন্য আবেদন করে অনুমতি পেয়েও লেবানন ছাড়েনি এমন বাংলাদেশিদের হাজির করার শর্ত দিয়েছে লেবানন কর্তৃপক্ষ। তারা হাজির না হলে অন্য বাংলাদেশিদের এক্সিট ভিসা দেবে না লেবানন।

জানা গেছে, লেবাননে অবস্থানের বৈধ কাগজপত্র নেই এমন প্রায় দুই হাজার ৪০০ বাংলাদেশি কর্মী দেশে ফিরে আসার জন্য বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছিল। এরপর দূতাবাস লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ দেখভালকারী জেনারেল সিকিউরিটি দপ্তরের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে কয়েকটি ব্যাচে তাদের লেবানন ছাড়ার অনুমতির ব্যবস্থা করেছিল। এই প্রচেষ্টার ফলে গত কয়েক মাসে প্রায় ৪০০ বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, অবৈধ হিসেবে লেবানন ছাড়ার অনুমতি পাওয়া বাংলাদেশিদের প্রায় ৪০ শতাংশ এখন আর দেশে যেতে চাচ্ছে না। তারা বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। এমনকি বাংলাদেশ দূতাবাস থেকে টেলিফোন করেও তাদের সাড়া পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, ওই কর্মীদের নিয়ে বাংলাদেশ দূতাবাস এখন অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়েছে। কারণ তারা সবাই আবেদন করেছিল বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। তাদের লেবানন ছাড়ার ছাড়পত্রের জন্য বাংলাদেশ দূতাবাস দেশটির জেনারেল সিকিউরিটি দপ্তরের সঙ্গে এক রকম মধ্যস্থতা করেছিল। এখন কিছু অবৈধ কর্মীর জন্য আসলেই দেশে ফিরতে চেয়েছিল এমন কর্মীরাও ফিরতে পারছে না।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ