বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

তুরস্কের নাইটক্লাবে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

toraskoআওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে ইংরেজি নববর্ষের রাতে হামলায় ৩৯ জনে নিহতের ঘটনায় সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ তাদের গ্রেপ্তার করে। খবর এনডিটিভির।

তুরস্কের সংবাদ সংস্থা দোগান জানায়, হামলার ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারের পর বাকিদের ধরতে জোর অভিযান চালায়। সন্দেহভাজন বন্দুকধারী এখনো পলাতক আছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রবিবার নতুন বছরের প্রথম প্রহরে বর্ষবরণের অনুষ্ঠানে অজ্ঞাত এক বন্দুকধারী শহরটির জনপ্রিয় রেইনা নাইটক্লাবে নির্বিচার গুলি চালায়। এই হামলায় ৩৯ জন নিহত ও অন্তত ৬৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট(আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

এক বিবৃতিতে আইএস জানায়, তাদের খেলাফতের একজন জঙ্গি হামলাটি চালিয়েছে। এই জঙ্গি গোষ্ঠীটি গত বছর তুরস্কে অন্তত দুটি প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালিয়েছে।

বন্দুকধারীর গুলিতে যে ৩৯ জন নিহত হয়েছেন তাদের মধ্যে ১১ জন তুর্কি নাগরিক, বাকী ২৮ জন বিদেশি। এদের মধ্যে সৌদি আরবের সাতজন, ইরাকের চারজন, লেবাননের তিনজন এবং জর্দান, ভারত ও মরক্কোর ২ জন করে নাগরিক রয়েছেন। এছাড়া সিরিয়া, ইসরায়েল, ফ্রান্স, তিউনিসিয়া, বেলজিয়াম, কুয়েত, কানাডা ও রাশিয়ার একজন করে নাগরিক নিহত হয়েছেন।

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ