বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু যুদ্ধবিরতির কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে ফের হামলা ইসরায়েলের যুদ্ধে ব্যর্থ হয়ে শত্রুরা অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চাইছে: মোজতবা খামেনি ঈদে সারাদেশের পশু কোরবানির সংখ্যা জানালেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোরবানির পর অবিক্রিত প্রায় ৩০ লাখ পশু সীমান্তে বিএসএফের অবৈধভাবে ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিল বিজিবি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেই খুলে দেওয়া হবে হরমুজ: ট্রাম্প রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের মামলার রায় রোববার তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

জঙ্গিবাদ রুখতে ব্রিটেনে প্রিভেন্ট কর্মসূচি; মুসলিমদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

briten_police

আওয়ার ইসলাম: ব্রিটেনে জঙ্গিবাদ রোধে প্রধানত মুসলিম কিশোর-তরুণদের ওপর নজরদারির এক বিতর্কিত ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করেছেন সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা। অথচ এই কর্মসূচির বিরুদ্ধে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছেন মুসলিম অভিভাকরা।

ব্রিটেনের লেস্টারশায়ার পুলিশের প্রধান কনস্টেবল সাইমন কোল বলেছেন প্রিভেন্ট কর্মসূচিকে 'গোয়েন্দাগিরি' তকমা দিয়ে অনর্থক বিতর্কিত করা হচ্ছে। তিনি বলেন, জঙ্গিবাদ রুখতে দারুণভাবে কাজে লাগছে এই কর্মসূচি।

প্রিভেন্ট কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদে, হাসপাতালে, কেল্লার মাঠে কিশোর, তরুণ, যুবকদের ওপর নজরদারি করা হচ্ছে। তাদের আচরণে সন্দেহজনক কিছু দেখলে তা পুলিশকে এবং অভিভাবকদের জানানো হচ্ছে।

অনেক রাজনীতিক, শিক্ষক এবং মুসলমানদের প্রধান একটি সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এই কর্মসূচির প্রতিবাদ করছে। তাদের বক্তব্য এতে মুসলিম সম্প্রদায়কে মনস্তাত্বিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে যা জঙ্গিবাদ দমনের লড়াইতে উল্টো ফল দেবে।

কিন্তু সাইমন কোল বলছেন, প্রিভেন্টকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। "আমরা চেষ্টা করছি, তরুণদের মনোভাব বদলের চেষ্টা করছি, তাদের সামনে সুযোগ তুলে ধরছি যাতে তারা বিপজ্জনক সিদ্ধান্ত থেকে সরে এসে ভালো সিদ্ধান্ত নিতে পারে।"

প্রিভেন্ট কর্মর্সূচি নিয়ে ব্রিটেনে মুসিলমদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছেপ্রিভেন্ট কর্মর্সূচি নিয়ে ব্রিটেনে মুসিলমদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে

 

প্রিভেন্ট কর্মসূচির আওতায় গত এক বছরে ৭৫০০ কিশোর- তরুণ-যুবককে 'রেফার' করা হয়েছে অর্থাৎ কট্টর মনোভাব ধারণ করার সন্দেহে তাদের সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশের হিসাবে তাদের ১০ শতাংশ জঙ্গিবাদে জড়ানোর বড় ধরণের ঝুঁকিতে ছিল।

কর্মকর্তারা দাবি করছেন, প্রিভেন্ট কর্মসূচির কারণে সিরিয়ায় এবং ইরাকে গিয়ে আই এসের পক্ষে যুদ্ধ করার জন্য অন্তত দেড়শটি উদ্যোগ ঠেকানো সম্ভব হয়েছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ