বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সেনেগালে ৪০হাজার কুরআন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

senegal_quranআওয়ার ইসলাম: সেনেগালের 'লুঘা' শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেদেশের মুসলমানদের মাঝে ৪০ হাজার কুরআন বিতরণ করা হয়েছে। কাতারের মানবিক সেবা ইন্সটিটিউট `রাফ'র সহযোগিতায় সেনেগালের 'লুঘা' শহরের স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মুসলমানদের মাঝে বিতরণ করা হয়।

কুরআন বিতরণ অনুষ্ঠানে 'লুঘা' শহরের স্থানী কর্মকর্তা 'সাইয়্যেদ আলী বাদর জুব' বলেন, সেনেগলিজ সরকারের কুরআনিক স্কুলের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে এবং সরকার বিশ্বাস করে এসকল স্কুলে সমর্থন করার মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে।

সেনেগালের কুরআনিক স্কুলের প্রতিনিধি সাইয়্যেদ মুস্তাফা লুহ বলেন, সেনেগালে ৪০ হাজার কুরআন বিতরণের মাধ্যমে কুরআনিক স্কুলের উদ্দেশ্যসমূহ সফল করা সম্ভব হবে।

সেনেগালের ইসলামিক চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের সভাপতি 'সাইয়েদ মোখতার ফাল' বলেন, বিতরণকৃত কুরআনের সঠিক ব্যবহার এবং সুরক্ষার ব্যাপারে ইসলামিক চ্যারিটেবল অ্যাসোসিয়েশন নিরীক্ষণ করবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ