বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আগ্রহ নেই জনগণের জেলা পরিষদ নির্বাচনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

image-22আওয়ার ইসলাম: ‘সাধারণ জনগণের কোন আগ্রহ নেই জেলা পরিষদ নির্বাচনে । জেলা পরিষদ নির্বাচনেও সাধারণ জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাদের ভোটের অধিকার ’ বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান।

আজ মঙ্গলবার সকালে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোট কেনাবেচা, আচরণবিধি লংঘন সহ নানা অভিযোগ ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পেয়েছেন। লুটপাট ছাড়া এই নির্বাচনে আর কিছুই পাওয়া যাবে না। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে ঐক্যবদ্ধ গণআন্দোলন ছাড়া কোন বিকল্প পথ নেই। ২০১৬ সালটি নানা ঘটনা-দুর্ঘটনার মধ্যে শেষ হলেও ২০১৭ হবে জনগণের মুক্তির বছর।

সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রহীন দেশকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। লে. জে. মাহবুবুর রহমান একান্তে সাক্ষাতে মাহমুদুর রহমান মান্নার ব্যক্তিগত চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থ হয়ে আবারো জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ