বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিপুল ভোটে আইভি জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_ivআওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরপক্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নাসিকে মেয়র পদে অংশ নেয়া অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন ১৩৯১৪ ভোট। ইসলামী ঐক্যজোটের ইজহারুল হক পেয়েছেন ৯১০ ভোট। ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাঈল ৬৭৪ ভোট।

নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হয় প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খানের মধ্যে।

এ নির্বাচনে যদিও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

অন্য তিন প্রার্থী হলেন- ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ (হাতপাখা) ও ইসলামী ঐক্যজোটের ইজহারুল হক (মিনার), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল (কোদাল)।

 

http://ourislam24.com/2016/12/22/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%86/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ