বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নাসিক নির্বাচনে ভোটগ্রহণ শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_vootআওয়ার ইসলাম: শেষ হল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ। এর আগে সকাল ৮টায় একযোগে নগরীর ১৭৪ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

চলে বিকাল ৪টা পর্যন্ত।সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে যায় ভোটাররা। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন বয়সী নারীদের ভোটকেন্দ্রে আসতে দেখা যায়।

মেয়র পদে সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ‘নৌকা’ এবং বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ‘ধানের শীষ’ প্রতীকে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

এছাড়াও মেয়র পদের বাকি পাঁচ প্রার্থীর মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল ‘কোদাল’, এলডিপির কামাল প্রধান ‘ছাতা’, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ ‘হাতপাখা’, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস ‘হাতঘড়ি’ এবং ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক ‘মিনার’ প্রতীক নিয়ে এ ভোটে লড়েছেন। ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৫৬ ও সংরক্ষিত ৯ ওয়ার্ডে ৩৮ নারী প্রার্থী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ