বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

নাইজেরিয়ায় ১০২ বস্তা ‘প্লাস্টিকের চাল’ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় ১০২ বস্তা ‘প্লাস্টিকের চাল’ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। অসাধু ব্যবসায়ীরা এই চাল আমদানি করেছিলেন বলে জানিয়েছেন তারা। সংবাদ বিবিসির।
উৎসবের ঋতুকে সামনে রেখে এই চাল বাজারে বিক্রির পাঁয়তারা হচ্ছিল বলে জানান লাগোসের কাস্টমস প্রধান হারুনা মামুদু।

প্লাস্টিকের এই চাল কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গত বছর চীনে চাল তৈরির প্লাস্টিকের টুকরার খোঁজ পাওয়া গিয়েছিল।

মোট ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে এবং প্রতিটি বস্তায় ২৫ কেজি করে চাল রয়েছে বলে জানা গেছে।

তদন্তকারীরা এখন অনুসন্ধান করে দেখছেন, ইতোমধ্যে কী পরিমাণ ‘নকল চাল’ বাজারে বিক্রি করা হয়েছে।
এই ‘চাল’ কীভাবে তৈরি করা হয়েছে তা বোঝার জন্য কর্তৃপক্ষ জব্দ করা চালের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়েছে।নাইজেরিয়ার বাণিজ্যিক ও শিল্পনগরী হিসেবে পরিচিত লাগোসে নিয়োজিত বিবিসির প্রতিনিধি মার্টিন পেইসেন্স একথা জানান।

কর্তৃপক্ষ ইতিমধ্যে জনসাধারণকে শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মর্মে এ ধরনের ‘রহস্যময়’ খাদ্যপণ্য গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, চাল সিদ্ধ করে তৈরি ভাত নাইজেরিয়ার জনপ্রিয়তম প্রধান খাদ্য।

ডিএস

<