বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

শেষ হলো হজ মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj-melaআওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  শুরু হওয়া তিনদিনব্যাপী হজ মেলায় মানুষের ভিড় ছিলো উপচেপড়া।

হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ‘দশম হজ ও ওমরাহ মেলা’ শুরু হয়ে শনিবার শেষ হয়েছে। যেখানে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা খোলা ছিলো সবার জন্য।

মেলার প্যাভিলিয়নে ৭২টি প্রতিষ্ঠানের ১২০টি স্টল ছিলো। প্রতিটি স্টলে জানানো হয়েছে  হজ-সংক্রান্ত নানান সেবার তথ্য। হজ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের মেয়াদ, কোথায় কত দিন অবস্থান, ওমরাহ করতে কী কী করতে হবে, মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, দূরত্ব কত, এসবসহ হজের বিভিন্ন বিষয় জানার সুযোগ ছিলো মেলা থেকে।

বেসরকারি এজেন্সির স্টলগুলোতেও জানার সুযোগ ছিলো হজ ও ওমরাহ পালনে বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে। সেইসব স্টলগুলো ঘুরে ঘুরে হজ সম্পর্কে নানা তথ্য নিতে মেলার তিনদিনই হজগমনেচ্ছুদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এ মেলার আয়োজন করে।

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য গত ১ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ে ২০১৭ সালের হজের প্রস্তুতি সভায় ধর্ম মন্ত্রণালয় ২০ ডিসেম্বর থেকে হজের প্রাক-নিবন্ধন শুরুর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দিয়েছে।

 এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ