বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সবাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoneshia3আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রত্যন্ত পাপুয়া প্রদেশে দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সকালে বিমানটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা বলছেন, এ দুর্ঘটনায় তিন পাইলট এবং ১০ সেনা সদস্য মারা গেছেন।

স্টাফ বিমানবাহিনী প্রধান অগাস সুপ্রিয়াটনা মেট্রো টিভিকে বলেন, বৈরি বা প্রতিকূল আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

বিধ্বস্ত বিমানটি হারকিউলিস সি-১৩০ প্রশিক্ষণ বিমান। স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে বিমানটি তিমিকা থেকে ওয়ামেনা শহরের উদ্দেশে রওনা হয়। কিন্তু পথে লিসুয়া পর্বতমালার ওপর বিধ্বস্ত হয়।

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী বিভাগের কার্যনির্বাহী পরিচালক আইভান আহমাদ রিস্কি তিতুস জানায়, দুর্ঘটনাস্থল শনাক্ত করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ওয়ামেনা আনা হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই বিমান দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালের জুনে আরেক বিমান দুর্ঘটনায় শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ