বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানজুড়ে নতুন করে মার্কিন বিমান হামলা আগামী জুমায় হারামাইনে খুতবা দেবেন যে দুই শায়খ ইতমিনান বোর্ডের বৃত্তি ও সংবর্ধনা পেল ৬১ প্রতিষ্ঠানের ১,২৫০ শিক্ষার্থী প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

‘হাঙ্গেরি সফর দুই দেশের সম্পর্কে নতুন গতি পেয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

awamilig

আওয়ার ইসলাম :  হাঙ্গেরি সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'তার এই সফর দুই দেশের মধ্যে নতুন গতির সঞ্চার করেছে। ' শনিবার বিকেলে গণভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। হাঙ্গেরি সফরকালে শেখ হাসিনা সোমবার দুই দিনব্যাপী বুদাপেস্ট পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দেন। এ ছাড়া তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।

এসময় বাংলাদেশে চিকিৎসা, প্রযুক্তি ও কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি প্রবর্তনের প্রস্তাব দেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস আদের। মৎস্যচাষ (পিসিকালচার) এবং জলজ উদ্ভিদ ও জীবজন্তুর বংশ বিস্তারের (একুয়াকালচার) ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন তিনি। হাঙ্গেরির প্রেসিডেন্ট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের ভবিষ্যৎ, দুর্যোগ এবং পানি সম্পদ ব্যবস্থাপনার মতো অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

হাঙ্গেরি সফর শেষে গত বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, হাঙ্গেরির সঙ্গে বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা নিজেদের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকরা প্রধানমন্ত্রী বিমানে ত্রুটির ঘটনায় নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বেগ করার কিছু নেই বলে আশ্বাস দেন।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ