বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কুমিল্লায় জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokআওয়ার ইসলাম: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির ও ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকীসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সোয়া ৮টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মাদরাসায় বৈঠকে মিলিত হন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই মাদরাসাটি ঘিরে ফেলে।

পরে সেখান থেকে গোপন বৈঠকে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, জামায়াত নেতা আলমগীর সরকার ও অধ্যাপক আবদুল মতিনসহ ২২ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম কে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ