বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাকায় র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rab

আওয়ার ইসলাম: বাংলাদেশে ঢাকার রামপুরা এলাকায় পুলিশের বিশেষ বাহিনী র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

র‍্যাব বলেছে, নিহত দুইজন যুবক অপরাধীচক্রের সাথে জড়িত বলে তারা নিশ্চিত হয়েছে।

র‍্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে অপরাধীচক্রের একদল সদস্য রামপুরা এলাকা জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র‍্যাব সেখানে অভিযান চালাতে যায়।

তখন অপরাধীরা র‍্যাবের ওপর গুলি চালায়। র‍্যাবও পাল্টা গুলি করে। এই গোলাগুলিতে অপরাধীচক্রের দু'জন আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে তারা মারা যায়। র‍্যাবের ঐ কর্মকর্তা উল্লেখ করেছেন, অভিযানের সময় ঘটনাস্থল থেকে দু'টি পিস্তল, পাঁচটি গুলি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিবিসি

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ