বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘রসরাজের মোবাইল থেকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rasraz-dasআওয়ার ইসলাম: নাসিরনগরের রসরাজ দাসের ব্যবহার করা মোবাইল ফোন থেকে ধর্ম অবমাননাকর ছবিটি ফেসবুকে পোস্ট হয়নি বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্তি পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।।’

মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে যে রিপোর্ট এসেছে, ওই রিপোর্টে জব্দকৃত রসরাজ দাসের মোবাইল ফোন থেকে ছবিটি পোস্ট করার আলামত পাওয়া যায়নি বলে জানা গেছে। সাইবার ক্যাফে থেকে যেসব যন্ত্রাংশ জব্দ করা হয়েছে, সেগুলো থেকেও ছবি পোস্টের আলামত মেলেনি।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল বলেন, ছবি পোস্টের সময় রসরাজ মাছ ধরতে বিলে ছিলেন বলে লোকজন মারফত জানা গেছে। এটা প্রমাণ হলে বোঝা যাবে রসরাজ এর সঙ্গে জড়িত নন।

তিনি বলেন, ‘আল-আমিন সাইবার ক্যাফে থেকে কিছু আলামত সরিয়ে নেওয়ায় সেখান থেকে ছবি পোস্ট দেওয়া হয়েছিল কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে যে সব আলামত সেখান থেকে জব্দ করা হয়েছে, তাতে ছবি পোস্ট দেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ