বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ঢাকা সফরে আসছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1012আওয়ার ইসলাম: দু'দিনের সফরে বুধবার বাংলাদেশ আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার । ভারতীয় কোন প্রতিরক্ষামন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর।খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য তার এ সফর। বাংলাদেশ নৌবাহিনীতে চীনের তৈরি একটি সাবমেরিন যোগ হওয়ার বিষয়টি ভারত বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

মনোহর পারিকারের ঢাকা সফরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লী সফরের কথা রয়েছে। ১৯৭১ সালে সংঘটিত পাক-ভারত যুদ্ধের স্মরণে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রীর এ দিল্লী সফরের উদ্দেশ্য।

ঢাকা সফরে পারিকারের বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এরপর তিনি চট্টগ্রামে মিলিটারি একাডেমি পরিদর্শনে যাবেন বলে জানা গেছে।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বাংলাদেশ সফরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। নিয়মিত যৌথ সামরিক মহড়ার পাশাপাশি সমূদ্রে টহল নৌযান তৈরির প্রস্তাব দিতে পারে ভারত।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ