বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সর্বোচ্চ আদালত থেকে জামিন পেলেন মান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mannaআওয়ার ইসলাম: এক বছর আট মাস কারাগারে থাকার পর রাষ্ট্রদ্রোহ এবং সেনা বিদ্রোহে উস্কানি দেবার মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক নেতা এবং নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে এ দুটি মামলায় হাইকোর্ট জামিন দেবার পর সোমবার আপীল বিভাগ সেটি বহাল রেখেছে।

মি: মান্নার আইনজীবীরা বলছেন, আপীল বিভাগ জামিন বহাল রাখার পর কারাগার থেকে তার মুক্তি পেতে আর কোন বাধা নেই।

গত বছর বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য আরেক ব্যক্তির সাথে মাহমুদুর রহমান মান্নার একটি কথিত টেলিফোন আলাপ ইন্টারনেটে ছড়িয়ে পরার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সে মামলায় অভিযোগ করা হয় যে মি: মান্না সে টেলিফোন আলাপে সরকার পতনের লক্ষ্যে সেনা বিদ্রোহের উস্কানি দিয়েছেন। এর পর ২৫শে মার্চ মি: মান্নাকে গ্রেফতার করে পুলিশ।

মাহমুদুর রহমান মান্না এক সময় আওয়ামী লীগ নেতা থাকলেও ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দল থেকে ছিটকে পড়েন মি: মান্না।

এরপর থেকে তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচক হিসেবে পরিচিত হয়ে উঠেন। বিভিন্ন অনুষ্ঠানে মি: মান্না আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনাও করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ