মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আলকাউসার ছাড়লেন শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

sharif-mআওয়ার ইসলাম: কওমি অঙ্গনের জনপ্রিয় পত্রিকা আল কাউসার ছাড়লেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ। দীর্ঘ দশ বছর ধরে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদনার দায়িত্বে ছিলেন।

আগামী ১ ডিসেম্বর থেকে তিনি পত্রিকাটির দায়িত্ব থেকে পুরোপুরি মুক্ত হবেন। শুক্রবার বিকেলে তিনি ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটসে তিনি লেখেন, ‘দুআ। প্রায় দশ বছর মাসিক আলকাউসারের সঙ্গে পথচলা শেষে ব্যক্তিগত কারণে অনির্দিষ্টকালের জন্য ছুটি (আনুষ্ঠানিক কর্মসম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে) নিলাম। ডিসেম্বর ২০১৬ -এর প্রথম দিন থেকে এ ছুটি কার্যকর হবে। সবার কাছে দুআ চাই  মাসিক আলকাউসারের জন্য এবং আমার সামনের টুটাফাটা কিছু কাজকর্মের জন্য। আমি তো পথচলা মানুষ। ইনশাআল্লাহ পথে পথে দেখা হবে ভাই ও বন্ধুদের সঙ্গে। দেখা হবে, কথাও হবে। দুআর সঙ্গে রাখি, দুআর সঙ্গে থাকি।’

মাওলানা শরীফ মুহাম্মদ মাসিক আল কাউসার ছাড়াও দীর্ঘদিন দৈনিক আমার দেশ-এর সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মাদরাসা দারুর রাশাদের সাংবাদিকতা বিভাগে লেকচার দিয়েছেন বেশ কিছুদিন। তার হাতে উঠে এসেছে অসংখ্য তরুণ।

লেখালেখিতে প্রাঞ্জল মাওলানা শরীফ মুহাম্মদের অনেক বই পাঠকের হৃদয়ে দাগ কেটেছে। সবুজ গম্বুজের ছায়া , সাহাবায়ে কেরামের গল্প, ইতিহাসের লাল আস্তিন, সকালের মিষ্টি রোদ, এই গরবের ধন ইত্যাদি বইগুলো পড়ুয়াদের বিস্মৃত হওয়ার নয় কখনোই।

শরীফ মুহাম্মদের সব বই সংগ্রহ করতে পারেন রকমারি থেকে। ক্লিক করুন শরীফ মুহাম্মদ

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ