বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

এরশাদের দুর্নীতি মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

173235_162আওয়ার ইসলাম: রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আবার সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এ মামলার বিচার কার্যক্রম আগামী বছরের ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য দিন ঠিক করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন—বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ, সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ ও ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা। মামলার শুরু থেকেই এ কে এম মুসা পলাতক।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ