বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘সীমান্ত খুলে দিন, ইনশাআল্লাহ জনগণ সরকারের পাশে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maymenshing

ইউসুফ বিন মুনীর: ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী‘র উদ্যোগে মঙ্গলবার আরাকানে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা ও নির্বিচারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২টায় ময়মনসিংহ বড় মসজিদ চত্বরে সমাবেশের আয়োজন করেন উত্তেফাকুল উলামা।

সরকারকে রোহিঙ্গা মুসলিমদের পাশে ডাঁড়ানোর আহবান জানিয়ে সমাবেশে বক্তাগণ বলেন,  মায়ানমারে মুসলিমদের ওপর চলা গণহত্যার প্রতিবাদ করুন। সেনাবাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের সাহায্য করুন।  প্রয়োজনে সীমান্ত খুলে দিন, ইনশাআল্লাহ জনগণ সরকারের পাশে থাকবে।

maymenshing2

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামার সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী ফজলুল হক, মাওলানা শহিদুল্লাহ সরকার, মুফতী মুহিবুল্লাহ, মাওলানা মন্জুরুল হক, ছাত্রনেতা চৌধুরী নাসির আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শরীফুল ইসলাম।

সমাবেশ শেষে মিছিল শহরের নতুন বাজার মোড়ে এসে ঐতিহাসিক বড় মসজিদের খতিব আল্লামা আবদুল হকের দোয়ার মাধ্যমে শেষ হয়।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলার উদ্যোগে শহরের চরপারা মোড়ে আরাকানে মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেন।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ