বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

‘রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ruhul-amin2আওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর সে দেশের বৌদ্ধ, সেনাবাহিনী, পুলিশ এবং সীমান্ত রক্ষীবাহিনীর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

বুধবার সংগঠনের প্রচার সচিব মোহাম্মদ তাসনীন স্বক্ষরীত এক বিবৃতিতে তিনি এ একথা বলেন।

মুফতি রুহুল আমীন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-আত্যাচার চলছে তা অসহনীয়। বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশেকে মিয়ানমারের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশের বৌদ্ধ, সেনাবাহিনী, পুলিশ এবং সীমান্ত রক্ষীবাহিনীর বর্বর জুলুম, নির্যাতন বন্ধের প্রতিবাদে বিবৃতি, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ এবং আন্তর্জাতিক মহল থেকে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগের জন্য কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

মুফতি রুহুল আমীন বলেন, মিয়ানমারে প্রতিটি পদে পদে মানবতা ভূলুন্ঠিত হচ্ছে অথচ জাতিসংঘ, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে নেতৃস্থানীয় রাষ্ট্রসমূহের প্রধানদের ভূমিকা রহস্যজনক। এতে প্রমানিত হয়, মুসলমানদের এবং মুসলিম রাষ্ট্রসমূহের ব্যাপারে তাদের নীতি এক অভিন্ন। তাই মুসলিম দেশের নেতৃবৃন্দদের সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের নির্যাতি মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসি এবং বিশ্বমুসলিম নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ