বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

মিয়ানমারে জাতিসংঘের হস্তক্ষেপ চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga-return

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিয়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর চলমান ‘নারকীয় হত্যাযজ্ঞ’ বন্ধে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আ্যডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। তিনি বলেন, ‘মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভূলুণ্ঠিত। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদদে ঘটছে এই নারকীয় হত্যাকাণ্ড। মিয়ানমারে নির্বিচারে হত্যা, ধর্ষণ বিশ্ববিবেককে নাড়া দেওয়ার কথা, অথচ জোরালো প্রতিবাদ বা সহযোগিতা নেই। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিয়ানমারের মুসলমানদের ওপর এই অমানবিক নির্যাতন, হত্যা, ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে মিয়ানমার সরকারের প্রতি এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানাচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ